শপথ নিলেন এনসিপির ৬ এমপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে বিজয়ী ৬ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। শপথের পাশাপাশি তারা সংবিধান সংস্কার কমিশনের শপথও গ্রহণ করেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ২২ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথ অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।
এর আগে শপথ গ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী ও স্বতন্ত্রভাবে বিজয়ী প্রার্থীরা। তবে সংবিধান সংস্কার কমিশনের শপথে অংশ নেয়নি বিএনপি।
জাতীয় সংসদে দিনভর বিভিন্ন দলের নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণের মধ্য দিয়ে নতুন মেয়াদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।


