দেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা
দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে সিয়াম সাধনার মাস রমজান শুরু হচ্ছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়।
এর মধ্য দিয়ে আজ রাত থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা তারাবির নামাজ আদায়ের মাধ্যমে রোজা পালনের প্রস্তুতি শুরু করবেন। মসজিদগুলোতে ইতোমধ্যে তারাবির জামাতের প্রস্তুতি নেওয়া হয়েছে।


