রমজানে সিএনজি স্টেশন বন্ধের নতুন সময়সূচি ঘোষণা

জাতীয়
রমজানে সিএনজি স্টেশন বন্ধের নতুন সময়সূচি ঘোষণা
নিউজ ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৬

পবিত্র রমজান মাস উপলক্ষে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ খাতে গ্যাসের চাহিদা বৃদ্ধি এবং ইফতারের সময় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে প্রথম রমজান থেকে ১৪ মার্চ পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ পদক্ষেপের লক্ষ্য হলো গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্পচাপ পরিস্থিতি নিরসন করা।

আসন্ন ঈদে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন করার জন্য ১৫ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক (২৪ ঘণ্টা) খোলা রাখতে হবে।

২৬ মার্চ থেকে পূর্বের নিয়ম অনুযায়ী সিএনজি স্টেশনগুলো সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে।

সরকার জানিয়েছে, রমজান ও ঈদকে সামনে রেখে গ্যাস সরবরাহ ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।