এতো সকালে প্রধানমন্ত্রীকে অফিসে দেখে অনেকেই অভিভূত: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব

জাতীয়
এতো সকালে প্রধানমন্ত্রীকে অফিসে দেখে অনেকেই অভিভূত: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব
নিউজ ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৬

রোজার সময়সূচি অনুযায়ী সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকাল ৯টা ৫ মিনিটে তিনি সচিবালয়ে পৌঁছান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, গুলশানের বাসা থেকে রওনা হয়ে সকাল ৯টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান। এত সকালে তাঁকে অফিসে দেখে অনেকেই অভিভূত হয়েছেন।

রুমন জানান, সকাল ৯টা ২০ মিনিটে এক সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘প্রধানমন্ত্রীর অফিসে আসার ছবি তোলার জন্য অপেক্ষা করছি।’ কিন্তু প্রধানমন্ত্রী যে ১৫ মিনিট আগেই সচিবালয়ে প্রবেশ করেছেন, তা তিনি জানতেন না।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অতিরিক্ত প্রেস সচিব আরও বলেন, অফিসে এসে প্রধানমন্ত্রী মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের উপস্থিতির খোঁজ নেন। নির্দিষ্ট সময়ে সবাইকে অফিসে উপস্থিত থাকার জন্য তিনি মৌখিক নির্দেশনা দেন।

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এরপর দুই দিন সচিবালয়ে তাঁর দপ্তরে দায়িত্ব পালন করেন। ছুটির দিন শনিবারও তিনি তেজগাঁও কার্যালয়ে অফিস করেন।