পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার ষড়যন্ত্র: প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয়
পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার ষড়যন্ত্র: প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউজ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৬

পিলখানা হত্যাকাণ্ডকে বাংলাদেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার একটি গভীর ষড়যন্ত্র ও অপপ্রয়াস হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার সকালে ঢাকা সেনানিবাসের মাল্টি পারপাস হলে আয়োজিত শহীদ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, পিলখানার এই কালো দিনটিকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা শুধু সরকারের দায়িত্ব নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের নৈতিক কর্তব্য।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সেনা কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, তিনি কেবল প্রধানমন্ত্রী হিসেবে নয়, একজন সেনা পরিবারের সদস্য হিসেবেও অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার পর বনানী কবরস্থানে শহীদদের কবর জিয়ারতকালে শহীদ পরিবারের দীর্ঘ প্রতীক্ষা ও বেদনার বিষয়টি তিনি গভীরভাবে অনুধাবন করেছেন বলেও উল্লেখ করেন।

তারেক রহমান বলেন, সেনাবাহিনী যেকোনো দেশের সার্বভৌমত্বের প্রধান প্রতীক। পিলখানায় সেনা কর্মকর্তাদের ওপর হামলা ছিল জাতীয় নিরাপত্তাকে দুর্বল করার একটি পরিকল্পিত নীলনকশা। এ ঘটনার মাধ্যমে নিরাপত্তা কাঠামোর যে দুর্বলতা প্রকাশ পেয়েছিল, তা পূরণ করা জরুরি।

শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালনের মধ্য দিয়ে শহীদদের যথাযথ সম্মান নিশ্চিত করতে হবে।

তিনি জাতীয় নিরাপত্তা কাঠামোকে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি সেনা পরিবারগুলোর কল্যাণ এবং পিলখানা হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে সরকার বদ্ধপরিকর বলেও পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।