নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আসা স্বাভাবিক: অর্থমন্ত্রী

জাতীয়
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আসা স্বাভাবিক: অর্থমন্ত্রী
নিউজ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ ব্যাংক–এর গভর্নর পদে ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়ার বিষয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আসা স্বাভাবিক।

বুধবার সচিবালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “নতুন সরকার ক্ষমতায় এসেছে। অনেক কিছুরই পরিবর্তন হবে। এখানেও পরিবর্তন হয়েছে। এটা নতুন কিছু না। আরও অনেক জায়গায় পরিবর্তন হবে। এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া।”

এর আগে একই দিন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গভর্নর পদে দ্রুত পরিবর্তনের পেছনে বিশেষ কোনো কারণ আছে কি না—এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে অর্থমন্ত্রী বলেন, “এর বিশেষ কোনো কারণ নেই।”

সরকারের এই সিদ্ধান্তকে প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।