এবার তুরস্কে হামলা করল ইরান

এবার তুরস্কে হামলা করল ইরান
নিউজ ডেস্ক
৪ মার্চ ২০২৬

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ২৮ ফেব্রুয়ারির ওই অভিযানের জেরে ইরান পাল্টা প্রতিক্রিয়া হিসেবে বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে বলে জানা গেছে।

এবার তুরস্ক জানিয়েছে, ইরান থেকে উৎক্ষেপণ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাজধানী আঙ্কারার দিকে আসছিল। তবে সেটি তুরস্কের আকাশসীমায় প্রবেশের আগেই ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে।

তুরস্কে সরাসরি মার্কিন সামরিক ঘাঁটি না থাকলেও দেশটি ন্যাটোর সদস্য হওয়ায় সেখানে জোটের বিভিন্ন সামরিক স্থাপনা রয়েছে, যা যৌথভাবে ব্যবহার করা হয়। বিশ্লেষকদের ধারণা, সম্ভাব্য মার্কিন বা পশ্চিমা স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করেই এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়ে থাকতে পারে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে ইরান কাতারসহ উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলার দাবি করেছে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।