ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য সুখবর

জাতীয়
ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য সুখবর
নিউজ ডেস্ক
৮ মার্চ ২০২৬

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সরকার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক সম্মানী ভাতা প্রদান করবে। পাশাপাশি অন্যান্য ধর্মের গুরুদেরও সরকার ভাতা দেবে।

রোববার (৮ মার্চ) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিটি মসজিদে মাসিক ১০ হাজার টাকা ভাতা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইমাম পাবেন ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার এবং খাদেম ২ হাজার টাকা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রতিটি মন্দিরের জন্য ৮ হাজার টাকা ভাতা নির্ধারণ করা হয়েছে, যেখানে পুরোহিত পাবেন ৫ হাজার এবং সেবাইত ৩ হাজার টাকা।

প্রতিটি বৌদ্ধ বিহারের জন্য ৮ হাজার টাকা ভাতা দেওয়া হবে। এর মধ্যে বিহার অধ্যক্ষ পাবেন ৫ হাজার এবং উপাধ্যক্ষ ৩ হাজার টাকা।

এছাড়া প্রতিটি চার্চের জন্যও ৮ হাজার টাকা মাসিক ভাতা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে প্রধান পালক/যাজক পাবেন ৫ হাজার এবং সহকারী পালক/যাজক পাবেন ৩ হাজার টাকা।