মোজতবা খামেনি বেঁচে আছেন, গুরুতর অবস্থায় চিকিৎসাধীন: ট্রাম্প

মোজতবা খামেনি বেঁচে আছেন, গুরুতর অবস্থায় চিকিৎসাধীন: ট্রাম্প
নিউজ ডেস্ক
১৩ মার্চ ২০২৬

চলমান উত্তেজনার মধ্যে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মোজতবা খামেনি মারা যাননি; তবে তিনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।

ফক্স নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ইরানে হামলার প্রথম দিনেই নতুন সর্বোচ্চ নেতা আহত হন। “আমার ধারণা, কোনোভাবে তিনি এখনো বেঁচে আছেন,” বলেন ট্রাম্প।

বৃহস্পতিবার (১২ মার্চ) মোজতবা খামেনির একটি লিখিত বার্তা প্রকাশের পর এ বিষয়ে এটিই ট্রাম্পের প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, সামরিক ও অর্থনৈতিক সব দিক থেকে ইরানের শাসনব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হবে।

তিনি আরও দাবি করেন, ইরানের নৌ ও বিমান সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশটির ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তিও ধ্বংস করা হচ্ছে। এ সময় তিনি The নিউইয়র্ক টাইমস-এর একটি প্রতিবেদনের সমালোচনাও করেন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কাছে শক্তিশালী সামরিক সক্ষমতা, পর্যাপ্ত গোলাবারুদ এবং প্রয়োজনীয় সময় রয়েছে।

উল্লেখ্য, গত সোমবার মোজতবা খামেনি-কে ইরান-এর নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়। তবে এই ঘোষণার পর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন ধরনের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে।