মৃত্যুর আগে বিশ্বের মুসলমানদের যে বার্তা দিয়ে গেছেন লারিজানি
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর প্রতি কড়া বার্তা দিয়েছেন ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল-এর বিরুদ্ধে চলমান সংঘাতে ইরান কোনোভাবেই পিছু হটবে না।
সাম্প্রতিক এক বার্তায় তিনি অভিযোগ করেন, “কয়েকটি ব্যতিক্রম ছাড়া অধিকাংশ মুসলিম দেশ আমাদের বিরুদ্ধে পরিচালিত আগ্রাসনের সময় ইরানকে সমর্থন দেয়নি।”
লারিজানি মুসলিমদের ধর্মীয় দায়িত্বের প্রসঙ্গ তুলে বলেন,
“কেউ যদি ‘হে মুসলিমরা’ বলে আহ্বান জানায় আর কেউ সাড়া না দেয়, তবে সে কি মুসলিম?”
তিনি স্পষ্ট করে দেন, চলমান পরিস্থিতিতে নিরপেক্ষ থাকার সুযোগ নেই। তার ভাষায়, “আপনারা কোন পক্ষের—সেটি নির্ধারণ করতে হবে।”
ইরান-ইসরাইল উত্তেজনা ঘিরে মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ছে। এই প্রেক্ষাপটে লারিজানি আঞ্চলিক বিভিন্ন স্থানে ইরানের সামরিক পদক্ষেপের পক্ষে যুক্তি তুলে ধরেন এবং এটিকে আত্মরক্ষামূলক অবস্থান হিসেবে ব্যাখ্যা করেন।
তবে প্রতিবেশী দেশগুলোর ওপর আধিপত্য বিস্তারের অভিযোগ নাকচ করে তিনি বলেন,
“ইরান অন্য কোনো দেশের ওপর আধিপত্য চায় না। মুসলিম বিশ্বের ঐক্যই সবার নিরাপত্তা, অগ্রগতি ও স্বাধীনতা নিশ্চিত করতে পারে।”
এদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, আলি লারিজানি ইসরাইলের হামলায় নিহত হয়েছেন। এক বিবৃতিতে বলা হয়, দেশ ও আদর্শের জন্য সংগ্রাম করতে গিয়ে তিনি ‘শাহাদাত’ বরণ করেছেন।
সূত্র: আলজাজিরা


