কাতারের সবচেয়ে বড় শিল্পাঞ্চলে ইরানের হামলা

কাতারের সবচেয়ে বড় শিল্পাঞ্চলে ইরানের হামলা
নিউজ ডেস্ক
১৯ মার্চ ২০২৬

ইরানের হামলার জেরে কাতারের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল রাস লাফফানে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (বাংলাদেশ সময় সকাল পৌনে ৭টার দিকে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, শিল্পাঞ্চলে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে জরুরি পরিষেবা সংস্থার সদস্যরা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে কাতার কর্তৃপক্ষ জানিয়েছিল, গ্যাস অবকাঠামোতে হামলার পর সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কিন্তু কয়েক ঘণ্টা পর আবারও রাস লাফফান শিল্পাঞ্চলে নতুন করে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানিয়েছে সরকার।

সূত্র: আল জাজিরা