ইসরায়েলকে লক্ষ্য করে ফের ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা

ইসরায়েলকে লক্ষ্য করে ফের ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা
নিউজ ডেস্ক
২০ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইরান। বাংলাদেশ সময় শুক্রবার ভোর প্রায় সাড়ে ৪টার দিকে নতুন করে এই হামলা চালানো হয়।

এর আগে মাত্র এক ঘণ্টার ব্যবধানে অন্তত চার দফা মিসাইল ছোড়া হয় ইসরায়েল লক্ষ্য করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, লক্ষ্যবস্তুতে ধেয়ে যাচ্ছে ক্লাস্টার মিসাইল, যেগুলোর প্রতিটিতে একাধিক ক্ষুদ্র বোমা বহনের সক্ষমতা রয়েছে।

প্রাপ্ত তথ্যমতে, বৃহস্পতিবার থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত ইসরায়েলের বিভিন্ন স্থানে অন্তত ১৭ দফা মিসাইল হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, যদিও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এই ধারাবাহিক হামলার ফলে অঞ্চলজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল