ইরানের অবরোধ ভেঙে হরমুজ প্রণালি সচল করতে একজোট ২২ দেশ

ইরানের অবরোধ ভেঙে হরমুজ প্রণালি সচল করতে একজোট ২২ দেশ
নিউজ ডেস্ক
২১ মার্চ ২০২৬

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে ২২টি দেশ একযোগে কাজ করার ঘোষণা দিয়েছে।

শনিবার এক যৌথ বিবৃতিতে দেশগুলো জানায়, তারা এই গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। এতে ইতোমধ্যে প্রাথমিক পদক্ষেপ নেওয়া দেশগুলোর উদ্যোগকেও স্বাগত জানানো হয়।

এই উদ্যোগে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়াসহ ইউরোপ ও এশিয়ার বেশ কয়েকটি দেশ। মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনও এতে যুক্ত হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

যৌথ বিবৃতিতে ইরান-এর সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করা হয়। অভিযোগ করা হয়, নিরস্ত্র বাণিজ্যিক জাহাজ এবং তেল-গ্যাস অবকাঠামোর ওপর হামলার মাধ্যমে ইরান কার্যত প্রণালিতে অচলাবস্থা তৈরি করেছে।

বিশ্বের জ্বালানি তেলের বড় একটি অংশ এই প্রণালির মাধ্যমে পরিবাহিত হওয়ায়, চলমান পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, উত্তেজনা দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেতে পারে এবং বৈশ্বিক অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।