আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত
নিউজ ডেস্ক
১ এপ্রিল ২০২৬

সংযুক্ত আরব আমিরাত-এর ফুজাইরাহ অঞ্চলে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

দেশটির সরকারি বার্তাসংস্থা ডব্লিউএএম বুধবার (১ এপ্রিল) এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, একটি ড্রোন ফুজাইরাহ আকাশসীমায় প্রবেশ করলে সেটিকে ভূপাতিত করে আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এ সময় ড্রোনটির ধ্বংসাবশেষ নিচে পড়ে যায় এবং তা গিয়ে আঘাত হানে এক বাংলাদেশি শ্রমিকের ওপর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নিহত ব্যক্তি ফুজাইরাহর আল রিফা এলাকার একটি খামারে কর্মরত ছিলেন। তবে তার নাম-পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

‘ইউএই লেবার্স’ নামে একটি সংগঠন জানিয়েছে, ড্রোনটি ওই খামারের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় লক্ষ্য করে গুলি করা হয়। পরে সেটির ধ্বংসাবশেষ নিচে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

সংগঠনটির দাবি, ড্রোনটি সফলভাবে ধ্বংস করা হলেও এর ধ্বংসাবশেষের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটে।

এদিকে আমিরাতের কর্মকর্তারা ঘটনাটি নিয়ে যাচাই-বাছাই না করে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন। তারা জানিয়েছেন, ঘটনাস্থলে জরুরি সেবা সংস্থার সদস্যরা কাজ করছেন এবং বিস্তারিত তথ্য সরকারিভাবেই জানানো হবে।

সূত্র: আল জাজিরা