সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

জাতীয়
সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
নিউজ ডেস্ক
১ এপ্রিল ২০২৬

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান নিয়ে মতবিরোধের জেরে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সদস্যরা।

বুধবার (১ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ-এর অধিবেশনে এ ঘটনা ঘটে।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান-এর নেতৃত্বে সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জানা গেছে, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান নিয়ে সংসদে দীর্ঘক্ষণ আলোচনা হলেও বিষয়টি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। এতে অসন্তোষ প্রকাশ করে বিরোধী দল ওয়াকআউটের সিদ্ধান্ত নেয়।

বিরোধী দলের সদস্যরা অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ এই বিষয়ে সরকার পক্ষ থেকে স্পষ্ট অবস্থান না আসায় সংসদ কার্যক্রম অর্থবহ হচ্ছে না।

এদিকে, সরকারপক্ষের প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংবিধান সংস্কার ইস্যুতে সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিচ্ছে এই ঘটনা।