শনিবার বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের

রাজনীতি
শনিবার বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
নিউজ ডেস্ক
২ এপ্রিল ২০২৬

আগামী শনিবার (৪ এপ্রিল) বাদ আসর বাইতুল মোকাররম-এর উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ১১ দলীয় ঐক্যের লিঁয়াজো কমিটির বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

আজাদ জানান, “সরকারি দল সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে চলছে। সংস্কারকে ধামাচাপা দিয়ে সরকার সংবিধানে শুধু সংশোধনী আনার চেষ্টা করছে। রাজপথের আন্দোলন ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এছাড়া জানা গেছে, আগামী ৭ এপ্রিল ১১ দলীয় নির্বাচনি ঐক্যের শীর্ষ নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে আগামী নির্বাচনী প্রস্তুতি ও কার্যক্রম নিয়ে আলোচনা করা হবে।