ট্রাম্পের হাসপাতালে ভর্তি নিয়ে যা জানাল হোয়াইট হাউস

ট্রাম্পের হাসপাতালে ভর্তি নিয়ে যা জানাল হোয়াইট হাউস
নিউজ ডেস্ক
৫ এপ্রিল ২০২৬

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে। গুজব ছড়িয়েছে যে ৭৯ বছর বয়সি এই নেতা ম্যারিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টার-এ ভর্তি হয়েছেন।

তবে হোয়াইট হাউস স্পষ্ট করেছে, এটি নিছকই গুজব। শনিবার (৪ এপ্রিল) সকালে প্রেসিডেন্টের দৈনন্দিন সূচিতে কেবল ‘এক্সিকিউটিভ টাইম’ (ব্যক্তিগত সময়) বরাদ্দ ছিল। পরে হোয়াইট হাউস থেকে ‘লিড’ ঘোষণা করা হয়, যার অর্থ ওই দিন প্রেসিডেন্ট জনসম্মুখে উপস্থিত থাকবেন না।

এই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়, যা হাসপাতালে ট্রাম্প ভর্তি হওয়ার গুজবকে আরও জোরালো করে। তবে হোয়াইট হাউসের র‍্যাপিড রেসপন্স টিম তা দ্রুত খণ্ডন করে, লিখে, “প্রেসিডেন্ট ট্রাম্প আক্ষরিক অর্থেই এক মুহূর্তের জন্য কাজ থামাননি। ভয় পাবেন না।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চুং বলেন, ট্রাম্প ইস্টার ছুটির পুরো সময়ও ওভাল অফিসে বিরতিহীনভাবে কাজ করছেন। পাশাপাশি, ওয়েস্ট উইং-এর সামনে মেরিন সেন্ট্রির উপস্থিতি নিশ্চিত করে জানান, প্রেসিডেন্ট ভবনের ভেতরেই রয়েছেন এবং দায়িত্ব পালন করছেন।

সত্যতা যাচাই করে দেখা গেছে, হাসপাতালের সামনে কোনো অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা বা প্রেসিডেন্টের গাড়িবহর লক্ষ্য করা যায়নি। ফলে ট্রাম্পের হাসপাতালে ভর্তি হওয়ার দাবির কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই।

বিশেষজ্ঞরা বলছেন, ৭৯ বছর বয়সি একজন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে জনমনে স্বাভাবিকভাবেই কৌতূহল থাকে, কিন্তু বর্তমান গুজব কোনো বাস্তব ঘটনার উপর ভিত্তি করে নয়।