২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

জাতীয়
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু
নিউজ ডেস্ক
৭ এপ্রিল ২০২৬

দেশে হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ২৩৬ শিশুর মধ্যে হামের সংক্রমণের লক্ষণ পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ শিশুর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে। বাকি ১০ জনের মধ্যে হামের উপসর্গ ছিল।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২২ শিশুর। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ১২৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৯৮ জন। আরও ৬ হাজার ৮৮৩ শিশুর হামের উপসর্গ রয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ বাড়তে থাকায় দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানো জরুরি।