প্রথম রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয়
প্রথম রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউজ ডেস্ক
৮ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন তারেক রহমান। আগামী মে মাসের ১০ তারিখের মধ্যে এ সফর অনুষ্ঠিত হতে পারে। সে লক্ষ্য নিয়ে কাজ করছে দিল্লি।

কূটনৈতিক সূত্র জানায়, সফরটি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফর হতে পারে, ফলে এটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে নয়াদিল্লি। দুই দেশের মধ্যে আস্থার সম্পর্ক আরও জোরদার করাই এই সফরের মূল লক্ষ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সূত্রগুলো আরও জানায়, সফরে একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, জ্বালানি সরবরাহ এবং আন্তঃসীমান্ত নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে বড় অঙ্কের আর্থিক সহায়তা প্যাকেজ এবং গঙ্গার পানিবণ্টন ইস্যুটি আলোচনায় রয়েছে বলে জানা গেছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে, সফরের সময়সূচি নির্ধারণে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক কর্মসূচির বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অগ্রগতি অর্জনের চেষ্টা থাকবে। একইসঙ্গে বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

 

সূত্র : এশিয়া পোস্ট