জনগণের দাবিতেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: রিজভী

রাজনীতি
জনগণের দাবিতেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: রিজভী
নিউজ ডেস্ক
২০ এপ্রিল ২০২৬

জনগণের দাবির প্রেক্ষিতেই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, জ্বালানি তেল ও গ্যাস সংকটকে কেন্দ্র করে যেন কোনো সিন্ডিকেট গড়ে উঠতে না পারে, তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তার দাবি, “জনগণের কাছ থেকে ডিমান্ড এসেছে, তখনই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে।”

সাবেক বিএনপি নেতা ইলিয়াস আলী-এর সন্ধানের দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে তিনি গুমের বিষয়টিও তুলে ধরেন। রিজভী বলেন, গুমের সঙ্গে জড়িত অনেকেই দেশ ছাড়তে পারেনি—তাদের রিমান্ডে নেওয়া হচ্ছে না কেন, সে প্রশ্নও তোলেন তিনি। তার মতে, এসব ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে নিখোঁজ নেতাদের বিষয়ে তথ্য পাওয়া যেতে পারে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গুমসংক্রান্ত অধ্যাদেশ নিয়ে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রণীত আইনে কিছু ত্রুটি রয়েছে। সেগুলো সংশোধন করে আরও কার্যকর আইন প্রণয়নের প্রয়োজন রয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধ করা যায়।