পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

জাতীয়
পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে
নিউজ ডেস্ক
২০ এপ্রিল ২০২৬

তারেক রহমান ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করেছেন। সোমবার (২০ এপ্রিল) গাবতলী উপজেলা-র বাগবাড়ীর শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ৯১১ জন উপকারভোগীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। সরকারপ্রধান জানান, চলতি মাসের মধ্যেই দেশের আরও ২৩টি উপজেলায় এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে।

বক্তব্যে তিনি বলেন, পূর্ববর্তী সরকারের আমলে বিপুল অর্থ পাচার হয়েছে এবং সেই অর্থ ফেরত এনে কৃষকসহ সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করা হবে। ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে সরাসরি সহায়তা পৌঁছে দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে গত ১০ মার্চ পরীক্ষামূলকভাবে (পাইলট প্রকল্প) ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু করা হয়। এই উদ্যোগে পরিবারের নারী প্রধানদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তারেক রহমান বলেন, দেশের উন্নয়নে নারী-পুরুষ সমানভাবে ভূমিকা রাখবে এবং সরকার সে অনুযায়ী সহায়তা নিশ্চিত করবে।