‘৩০ এপ্রিলের পর অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান’
আগামী ৩০ এপ্রিলের পর সারা দেশে অনলাইন জুয়া, মাদক ও অবৈধ সিসা লাউঞ্জের বিরুদ্ধে সমন্বিত অভিযান চালানো হবে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২৭ এপ্রিল) সংসদ অধিবেশনে এক নোটিশের জবাবে তিনি বলেন, যুবসমাজকে সুরক্ষিত রাখতে সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, তরুণ প্রজন্মকে রক্ষায় এ ধরনের অভিযান পরিচালনার বিকল্প নেই।

মন্ত্রী জানান, অবৈধ সিসা লাউঞ্জগুলো যাতে নাম-পরিচয় পরিবর্তন করে পুনরায় কার্যক্রম শুরু করতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া অব্যাহত রয়েছে।
সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
তিনি আরও বলেন, জুয়া, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বহাল রয়েছে এবং তা কার্যকর করতে আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করবে।
সরকারের এই পদক্ষেপকে যুবসমাজকে অপরাধ ও আসক্তি থেকে দূরে রাখতে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

