‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামলো ইসলামী ব্যাংক
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক পিএলসি-কে ‘এ’ ক্যাটাগরি থেকে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। টানা দুই বছর বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিতে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জেড ক্যাটাগরিতে থাকা কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে কোনো ধরনের ঋণ সুবিধা পাওয়া যাবে না, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

একই কারণে বেসরকারি খাতের স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এবং সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক-কেও ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামানো হয়েছে।
সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
এদিকে সিদ্ধান্তের প্রভাব ইতোমধ্যেই শেয়ারদরে পড়তে শুরু করেছে। দিনের শুরুতে ইসলামী ব্যাংকের শেয়ার প্রতি মূল্য ছিল ৩৪ টাকা ৭০ পয়সা, যা দুপুর দেড়টার মধ্যে কমে ৩৩ টাকা ৪০ পয়সায় নেমে আসে।
বিশ্লেষকদের মতে, জেড ক্যাটাগরিতে অবনমন বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং স্বল্পমেয়াদে শেয়ারদরে চাপ বজায় থাকতে পারে।

