শাপলা চত্বর ঘটনার ওপর প্রথমবার তথ্যচিত্র ও দলিলভিত্তিক প্রদর্শনী

রাজনীতি
শাপলা চত্বর ঘটনার ওপর প্রথমবার তথ্যচিত্র ও দলিলভিত্তিক প্রদর্শনী
নিউজ ডেস্ক
৩ মে ২০২৬

২০১৩ সালের শাপলা চত্বর ঘটনা-কে কেন্দ্র করে প্রথমবারের মতো তথ্যচিত্র ও দলিলভিত্তিক প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৫ ও ৬ মে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর-এর নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

প্রদর্শনীতে ওই ঘটনার বিভিন্ন আলোকচিত্র, প্রত্যক্ষদর্শীদের বয়ান, প্রামাণ্য দলিল, সংবাদ প্রতিবেদন এবং নিহতদের স্মৃতিচারণ উপস্থাপন করা হবে। পাশাপাশি থাকবে তথ্যচিত্র প্রদর্শন এবং সংক্ষিপ্ত আলোচনা পর্ব।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আয়োজকরা জানান, ৫ মে বিকেল ৩টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য এবং আহত ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলেও জানা গেছে।

এই আয়োজনের মাধ্যমে ঘটনার বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করা হবে বলে জানিয়েছে আয়োজক সংগঠন।