এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

জাতীয়
এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল
নিউজ ডেস্ক
৫ মে ২০২৬

আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জেলা প্রশাসকরা স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছেন, যা সরকার ইতিবাচকভাবে গ্রহণ করেছে। তার মতে, স্থানীয় সরকার হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় ভিত্তি এবং এই ব্যবস্থাকে শক্তিশালী করা গেলে সামগ্রিক গণতন্ত্র আরও সুসংহত হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ডিসিদের উদ্দেশে তিনি বলেন, স্থানীয় পর্যায়ে জনগণকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে এবং সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে নেতৃত্ব দিতে হবে। “জনগণই এই দেশের মালিক”—এ কথা উল্লেখ করে তিনি প্রশাসনকে আরও জনমুখী হওয়ার আহ্বান জানান।

মন্ত্রী আরও বলেন, গত কয়েক বছরে স্থানীয় সরকার খাতে ব্যাপক ক্ষতি হয়েছে এবং দুর্নীতির অভিযোগও রয়েছে। এসব বিষয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে যেন এ ধরনের অনিয়ম না ঘটে, সে দিকেও নজর দেওয়া হবে।