শুভেন্দু চাইলে শেখ হাসিনাকে বাংলাদেশের বিমানবন্দরে পাঠিয়ে দিতে পারেন: আসিফ মাহমুদ

রাজনীতি
শুভেন্দু চাইলে শেখ হাসিনাকে বাংলাদেশের বিমানবন্দরে পাঠিয়ে দিতে পারেন: আসিফ মাহমুদ
নিউজ ডেস্ক
১০ মে ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এক বক্তব্যের জবাবে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত চাইলে দ্রুতই পদক্ষেপ নিতে পারে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, তাদের জানা মতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে কার্যত অবরুদ্ধ অবস্থায় আছেন। তিনি দাবি করেন, শেখ হাসিনা বাংলাদেশের একাধিক মামলার আসামি এবং আদালতে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডও হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এনসিপির মুখপাত্র বলেন, “শুভেন্দু অধিকারী যদি সত্যিই চান, তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশের বিমানবন্দরে পাঠিয়ে দিতে পারেন। এরপরের বিষয় বাংলাদেশ নিজেই দেখবে।”

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, অপরাধের বিচার নিশ্চিত করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করাই এনসিপির মূল লক্ষ্য।

একই অনুষ্ঠানে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি আসন্ন উপজেলা ও পৌরসভা নির্বাচনের প্রথম ধাপে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করে। এ সময় দলের শীর্ষ নেতাদের মধ্যে সারজিস আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান ও তাকে দেশে ফিরিয়ে আনার প্রশ্নে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন আলোচনা ও বিতর্ক চলছে। এর মধ্যেই আসিফ মাহমুদের এই বক্তব্য নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।