দক্ষিণ কোরিয়া গেলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ

রাজনীতি
দক্ষিণ কোরিয়া গেলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ
নিউজ ডেস্ক
১১ মে ২০২৬

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় গেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১০ মে) রাতে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

জানা গেছে, দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিজ ফোরাম ২০২৬’-এ অংশ নেবেন আসিফ মাহমুদ। সম্মেলনে মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণ বিষয়ক বিভিন্ন সেশনে বক্তব্য ও মতবিনিময়ে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সফরকালে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি। প্রবাসীদের সমস্যা, সম্ভাবনা এবং বাংলাদেশের উন্নয়নে প্রবাসী সমাজের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এছাড়া এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের আয়োজনে বিভিন্ন সাংগঠনিক সভা, প্রতিনিধি বৈঠক ও কমিউনিটি সংযোগমূলক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

সফর শেষে আগামী ১৯ মে রাতে দেশে ফেরার কথা রয়েছে তার।

এদিকে দক্ষিণ কোরিয়া সফরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আসিফ মাহমুদকে নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ে। তাকে ‘গ্রেপ্তার করা হয়েছে’ কিংবা ‘দেশ ছেড়ে চলে যাচ্ছেন’—এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব তথ্য ভিত্তিহীন।