৯ম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবি
সরকার গঠিত পে-কমিশনের সুপারিশ অনুযায়ী ৯ম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ দাবি জানান।
সংগঠনের সমন্বয়ক মো. লুৎফর রহমান বলেন, দীর্ঘ ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা নতুন পে-স্কেল থেকে বঞ্চিত রয়েছেন। এ সময়ে মূল্যস্ফীতি ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় ২০১৫ সালের বেতন কাঠামো দিয়ে বর্তমান সময়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
তিনি বলেন, কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে দ্রুত ৯ম পে-স্কেল বাস্তবায়ন করা প্রয়োজন।
সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, পদোন্নতির সুযোগ বৃদ্ধি, পেনশন সুবিধা সম্প্রসারণ এবং রেশনিং ব্যবস্থা চালু।


