হাম ও উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু

জাতীয়
হাম ও উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু
নিউজ ডেস্ক
১৫ মে ২০২৬

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩০৩ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ১৯২ জন এবং নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়েছেন ১১১ জন। ফলে নতুন আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩০৩ জনে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ৫৫ হাজার ৬১১ জন। এ সময় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে সাত হাজার ৪১৬ জন।

এছাড়া দুই মাসে মোট ৪০ হাজার ১৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৫৫ জন।