হামের সংক্রমণ ঠেকাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয়
হামের সংক্রমণ ঠেকাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: স্বাস্থ্যমন্ত্রী
নিউজ ডেস্ক
১৫ মে ২০২৬

হামের সংক্রমণ ও মৃত্যু প্রতিরোধে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

শুক্রবার বিকেলে রাজধানীর মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে হাম আক্রান্তদের মধ্যে নিউমোনিয়ার জটিলতা বেশি দেখা যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করেছে। তবে টিকার কার্যকারিতা পেতে কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, হাসপাতালগুলোতে পরিচ্ছন্নতা বজায় রাখা, রোগীদের সেবা নিশ্চিত করা এবং দালালচক্রের দৌরাত্ম্য ঠেকাতে নিয়মিত তদারকি করা হচ্ছে।

এছাড়া পরিস্থিতি খারাপ হলে বিশেষায়িত হাসপাতালের সক্ষমতা বাড়ানো হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।