কোরবানির ৮ ঘণ্টার মধ্যেই ঢাকা পরিচ্ছন্ন করা হবে: ডিএসসিসি প্রশাসক

জাতীয়
কোরবানির ৮ ঘণ্টার মধ্যেই ঢাকা পরিচ্ছন্ন করা হবে: ডিএসসিসি প্রশাসক
নিউজ ডেস্ক
২০ মে ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু জবাইয়ের পরবর্তী ৮ ঘণ্টার মধ্যেই রাজধানী পরিষ্কার করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রশাসক মো. আব্দুস সালাম।

বুধবার রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকার একটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি জানান, কোরবানির পশুর হাট শেষ হওয়ার রাত থেকেই বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে। এ বিষয়ে ইজারাদারদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং সিটি করপোরেশনের নিজস্ব প্রস্তুতিও সম্পন্ন রয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রশাসক বলেন, দক্ষিণ সিটি এলাকায় ১১টি পশুর হাট বসানোর জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। প্রতিটি হাটে নিয়ন্ত্রণ কক্ষ, মেডিকেল টিম, চিকিৎসক ও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টহলের ব্যবস্থা থাকবে।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতির কথাও জানান তিনি। নগরবাসীকে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানান আব্দুস সালাম।

তিনি আরও বলেন, আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা ও এসটিএসগুলোকে পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন করা হচ্ছে।