মে মাসের ১৯ দিনেই এলো ২৪৮ কোটি ডলারের রেমিট্যান্স

মে মাসের ১৯ দিনেই এলো ২৪৮ কোটি ডলারের রেমিট্যান্স
নিউজ ডেস্ক
২০ মে ২০২৬

চলতি মে মাসের প্রথম ১৯ দিনে দেশে ২৪৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩০ হাজার ৪৭৮ কোটি টাকা।

বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, মে মাসের প্রথম ১৯ দিনে প্রতিদিন গড়ে ১৩ কোটি ৭ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১৭৯ কোটি ৩০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৯ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৮১ কোটি ৬০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৮ দশমিক ৫০ শতাংশ বেশি।

ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রবাসীরা পরিবারের জন্য বাড়তি অর্থ পাঠানোয় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

এর আগে মার্চ মাসে রেকর্ড ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার এবং এপ্রিল মাসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স দেশে আসে।