আদ-দ্বীনে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন: স্বাস্থ্য বিভাগ
রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল-এ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্তে তিন সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ।
বুধবার (২৭ মে) হাসপাতাল পরিদর্শন শেষে অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান জানান, ভোর ৬টা থেকে সকাল ৯টার মধ্যে নবজাতক ওয়ার্ডে ছয় শিশুর মৃত্যু হয়েছে। কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তিনি বলেন, ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, স্বজনদের অভিযোগ—ওয়ার্ডের এসি বন্ধ থাকা ও গ্যাস লিকেজের কারণে শিশুগুলোর মৃত্যু হতে পারে। তবে তদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত নয় বলে জানিয়েছে পুলিশ।


