দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশ গঠনের কাজে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৩০ মে) রাজধানীর ইসিবি চত্বর-এ ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত দুস্থদের মধ্যে কাপড় ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, সমাজের প্রত্যেক মানুষ যদি একজন নাগরিক হিসেবে নিজ নিজ অবস্থান থেকে অন্যের পাশে দাঁড়ায় এবং দেশ গঠনে অবদান রাখা ব্যক্তিদের সহযোগিতা করে, তবে সেটিই হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি প্রকৃত শ্রদ্ধা।
অনুষ্ঠানটি সড়কের পাশে আয়োজন করায় জনসাধারণের চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে উল্লেখ করে তিনি বলেন, মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করেই কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে।
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, ভবিষ্যতে সাংগঠনিক বিষয় নিয়ে পৃথক সভা-সমাবেশের আয়োজন করা হবে। সেখানে দলকে আরও শক্তিশালী ও কার্যকর করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।


