নেত্রকোণায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খোকন গ্রেপ্তার
নেত্রকোণায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক খোকন গ্রেপ্তার
নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রাফিকুজ্জামান খোকনকে গ্রেপ্তার করেছেন কলমাকান্দা থানার পুলিশ।
মোঃ রাফিকুজ্জামান খোকন কলমাকান্দা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।
আজ মঙ্গলবার (৯জুন) বিকেলে কলমাকান্দা থানার (ওসি তদন্ত) সজল সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান – সোমবার দিবাগত রাতে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের নল্লাবাজার এলাকা থেকে মোঃ রাফিকুজ্জামান খোকনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান – ২০২৪ সালে দেশের রাজনৈতিক পটপরিবর্তন পর ২০২৫ সালে ৬ জানুয়ারী নাশকতার অভিযোগে কলমাকান্দা থানায় দায়ের করা মামলায় সন্দেহজনক হিসেবে তাকে আটক করা হয়।
আজ মঙ্গলবার দুপুরের দিকে নেত্রকোণা আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


