কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের মুক্তি চেয়ে মিছিল
নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেনের নেতৃত্বে এক ঝটিকা মিছিল করা হয়েছে। মিছিলে শেখ হাসিনা আসতেছে বলে ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের মুক্তির দাবীতে শ্লোগান দিচ্ছিলো।
আজ শুক্রবার (১২জুন) সকালের সময় উপজেলার খলিশাউড় ইউনিয়নের ফাজিলপুর বাজার এলাকায় এই মিছিলটি করেছে বলে জানান প্রত্যক্ষদর্শী এলাকাবাসী।
পরে দুপুরের দিকে একাধিক ভেরিফায়েড ফেসবুকে ২মিনিট ৫২সেকেন্ডের ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। এসময় ওই ছাত্রলীগ নেতা শাহাদত হোসেন সহ বেশ কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মী শ্লোগান দিতে শুনা যায়- এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে, মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস, লাল সবুজের পতাকায় মুজিব তোমায় দেখা যায়, আসবে ফিরে বীরের বেশে শেখ হাসিনা বাংলাদেশে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, আইতাছে রে আইতাছে শেখের বেটি আইতাছে, পূর্বধলায় জানাইয়া দেয় শেখের বেটি আইতাছে, সারা দেশে খবর দেয়, শেখের বেটি আইতাছে, পূর্বধলার মাটি আহমদ ভাইয়ের ঘাঁটি, মুক্তি মুক্তি মুক্তি চাই আহমদ ভাইয়ের মুক্তি চাই, জয় বাংলা জয় বঙ্গবন্ধু ইত্যাদি।
এব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান – আজ শুক্রবার ভোর আনুমানিক সাড়ে পাঁচটার সময় মিছিলটি করেছে বলে স্থানীয়দের বরাতে জানা যায়। এনিয়ে থানা পুলিশ তদন্ত চালিয়েছেন।


