জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ
চলতি বছরের জুন মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ১৬ শতাংশে দাঁড়িয়েছে। মে মাসে এ হার ছিল ৯ দশমিক ৪২ শতাংশ। মূলত খাদ্যপণ্যের দাম কমায় মূল্যস্ফীতির হার কিছুটা নিম্নমুখী হয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত মাসিক মূল্যস্ফীতির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জুন মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত—উভয় খাতেই মূল্যস্ফীতির হার কমেছে।
সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
বিবিএসের তথ্য অনুযায়ী, জুনে খাদ্য খাতে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৬০ শতাংশে নেমে এসেছে, যা মে মাসে ছিল ৯ দশমিক ০৬ শতাংশ।
এদিকে খাদ্যবহির্ভূত খাতেও মূল্যস্ফীতি কিছুটা কমেছে। মে মাসে এ খাতে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৭১ শতাংশ, যা জুনে কমে ৯ দশমিক ৬১ শতাংশে দাঁড়িয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি খাদ্যপণ্যের দামের নিম্নগতির প্রভাব জুনের পরিসংখ্যানে প্রতিফলিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

