মোসাদ-যোগের অভিযোগে আহমেদিনেজাদ গৃহবন্দি—এমন দাবি ঘিরে চাঞ্চল্য

মোসাদ-যোগের অভিযোগে আহমেদিনেজাদ গৃহবন্দি—এমন দাবি ঘিরে চাঞ্চল্য
১৩ জুলাই ২০২৬

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ উঠেছে। এ অভিযোগের ভিত্তিতে তাকে গৃহবন্দি করা হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

মূল প্রতিবেদন:
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের তদন্তে কিছু প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়ার দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এর পরিপ্রেক্ষিতে তাকে গৃহবন্দি করা হয়েছে বলে সোমবার (১৩ জুলাই) নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনটি ইরানের চারজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে জানায়, আইআরজিসির গোয়েন্দা ইউনিটের তদন্তে আহমেদিনেজাদের সঙ্গে ইসরায়েলের সম্ভাব্য যোগাযোগের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এরপর থেকেই তিনি গোয়েন্দা সংস্থার নজরদারিতে গৃহবন্দি অবস্থায় রয়েছেন বলে দাবি করা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েল দীর্ঘদিন ধরে আহমেদিনেজাদকে গোয়েন্দা তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা চালিয়েছে। পাশাপাশি, প্রেসিডেন্ট পদ ছাড়ার পরও তাকে ইরানপন্থি প্রভাবশালী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার একটি পরিকল্পনা ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে এ বিষয়ে ইরান সরকার, আইআরজিসি কিংবা মাহমুদ আহমেদিনেজাদের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।