এবার আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম ইকবাল

জাতীয়
এবার আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম ইকবাল
১৫ জুলাই ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেতৃত্বে দায়িত্ব নেওয়ার পর একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপের মাধ্যমে আলোচনায় থাকা তামিম ইকবাল এবার আইসিসিরও গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ পেয়েছেন। বিসিবির দায়িত্ব পালনের পাশাপাশি তিনি আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

আইসিসি জানিয়েছে, বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের দ্রুত বিস্তারের ফলে আন্তর্জাতিক ক্রিকেটের সূচি, খেলোয়াড়দের কর্মব্যস্ততা এবং তাদের সুরক্ষা নিয়ে যে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে, সেগুলো পর্যালোচনা ও প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার দায়িত্ব পালন করবে এই কমিটি। সেই কমিটির নেতৃত্বে থাকবেন তামিম ইকবাল।

তামিমের নেতৃত্বাধীন কমিটিতে বিশ্বের প্রভাবশালী কয়েকটি ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তারাও রয়েছেন। তাদের মধ্যে আছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিত সাইকিয়া, ক্রিকেট নামিবিয়ার ডা. রুডি ভন ভুরেন, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে আইসিসির সভায় কানাডা, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও ফ্রান্সের সদস্যপদ-সংক্রান্ত বিভিন্ন বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিসি জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সভাপতিকে সংস্থাটির ফুল মেম্বার ডিরেক্টর হিসেবে স্বীকৃতি দিয়েছে আইসিসি বোর্ড।