জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জাতীয়
জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার প্রধানমন্ত্রীর
১৫ জুলাই ২০২৬

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং এ বিষয়ে জনগণের কাছে জবাবদিহিতার মধ্যেই কাজ করবে। তিনি জানান, দেশে কোনো ধরনের চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেওয়া হবে না। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’ এবং যেকোনো উপায়ে দুর্নীতি নির্মূলে সরকার বদ্ধপরিকর।

স্বাস্থ্য খাতের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, একটি বিশেষ দেশকে সুবিধা দিতে পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার দেশের চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। বিদ্যুৎ খাতে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, ফ্যাসিবাদের দেড় দশকে শুধু বিদ্যুৎ খাত থেকেই প্রায় তিন লাখ কোটি টাকা লুটপাট হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বিকেল ৩টায় জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। কার্যসূচি অনুযায়ী অধিবেশনের প্রথম ৩০ মিনিট ছিল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব। এ সময় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত সাতটি তারকা চিহ্নিত প্রশ্নের মধ্যে তিনি তিনটির উত্তর দেন এবং সংশ্লিষ্ট সম্পূরক প্রশ্নেরও জবাব প্রদান করেন।