ইসিবি চত্বর থেকে আটক রিজেন্টের সাহেদ

জাতীয়
ইসিবি চত্বর থেকে আটক রিজেন্টের সাহেদ
২০ জুলাই ২০২৬

করোনাকালে ভুয়া করোনা পরীক্ষার প্রতিবেদন দিয়ে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আবারও গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির জানান, সাহেদের বিরুদ্ধে একটি সিআর মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

উল্লেখ্য, ২০২০ সালের ৭ জুলাই উত্তরার রিজেন্ট হাসপাতালে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভুয়া করোনা পরীক্ষার প্রতিবেদন জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে আসে। অভিযানে বিপুল পরিমাণ জাল করোনা পরীক্ষার সনদ জব্দ করা হয়। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করে।

এরপর একই বছরের ১৫ জুলাই সাতক্ষীরা থেকে সাহেদকে গ্রেফতার করে র‍্যাব। পরে তাকে নিয়ে উত্তরায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার করা হলে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা করা হয়।

পরবর্তীতে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে সাহেদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর অস্ত্র আইনের একটি মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।