অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী
২৫ জুলাই ২০২৬

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শিক্ষার্থীদের টানা আন্দোলনের প্রেক্ষাপটে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানিয়েছেন।

শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন ধর্মেন্দ্র প্রধান।

কেন্দ্রীয় সরকারের সঙ্গে ককরোচ জনতা পার্টির তৃতীয় দফার আনুষ্ঠানিক বৈঠক শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। ফলে চলমান রাজনৈতিক আলোচনার মধ্যেই তার পদত্যাগ নতুন মাত্রা যোগ করেছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গত এক মাসেরও বেশি সময় ধরে নয়াদিল্লির জন্তর মন্তরে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থীরা। আন্দোলনের শুরু থেকেই তাদের অন্যতম প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ।

তার পদত্যাগের ঘোষণার মাধ্যমে আন্দোলনকারীদের অন্যতম মূল দাবি বাস্তবায়নের পথে এগিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে পদত্যাগপত্র গ্রহণ এবং নতুন শিক্ষামন্ত্রী নিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।