বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের

জাতীয়
বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের
২৮ জুলাই ২০২৬

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সোয়া ১১টার দিকে তিনি বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায় এবং গার্ড অব অনার প্রদানের স্থানে নিয়ে যায়।

পরে পিজিআরের একটি চৌকস দল ভারপ্রাপ্ত প্রেসিডেন্টকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আনুষ্ঠানিকতা শেষে প্রেসিডেন্টের সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম অক্টাগনে ফুলেল শুভেচ্ছা জানান।

এরপর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট তার কার্যালয়ে গিয়ে বঙ্গভবনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সামরিক সচিব ও জনবিভাগের সচিব বঙ্গভবনের প্রশাসনিক ও দাপ্তরিক বিভিন্ন বিষয় সম্পর্কে তাকে অবহিত করেন।

উল্লেখ্য, রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর এটিই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হাফিজ উদ্দিন আহমদের প্রথম আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রম।