পারিবারিক কলহ: জিহাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিজয়ের আত্মহত্যা

দেশজুড়ে
পারিবারিক কলহ: জিহাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিজয়ের আত্মহত্যা
২৯ জুলাই ২০২৬

পারিবারিক কলহের জেরে অভিমান করে আত্মহত্যা করেছেন জিহাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বনানী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কাউসার আহমেদ চৌধুরী বিজয় (৪৫)। মঙ্গলবার (২৮ জুলাই) তিনি আত্মহত্যা করেন বলে নিশ্চিত হওয়া গেছে।

ঘটনার পর পুলিশ তার মরদেহ উদ্ধার করে গুলশান থানার হেফাজতে নেয়। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে ঘটনার নেপথ্যের বিস্তারিত কারণ সম্পর্কে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বিজয়ের এক নিকটতম বন্ধুর সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তার মনে হতাশা ও অভিমান কাজ করছিল। এর জের ধরেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গুলশান থানা পুলিশ জানিয়েছে, বিজয়ের মৃত্যুর সঠিক ও প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত প্রক্রিয়া ও আইনি আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।