ইরানের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে জনগণ: পেজেশকিয়ান

ইরানের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে জনগণ: পেজেশকিয়ান
২ আগস্ট ২০২৬

মার্কিন-ইসরায়েলি যুদ্ধ, নানা বিধিনিষেধ ও ক্রমাগত বৈরী পরিস্থিতির মুখেও সহনশীলতা বজায় রাখা ইরানি জনগণকে ‘বীর’ হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে তিনি জোর দিয়ে বলেন, “ইরানের ভবিষ্যৎ অন্য কোনো শক্তি নয়, বরং দেশটির জনগণই নির্ধারণ করবে।”

প্রেসিডেন্ট পেজেশকিয়ান উল্লেখ করেন, ২০২৪ সালের ৩১ জুলাই তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে অবস্থানকালে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াহকে হত্যা করা হয়। সেই ঘটনার পর থেকেই মূলত এই সংঘাতের সূচনা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি লেখেন, “ঐ ঘটনার পর থেকে ইরান ক্রমাগত যুদ্ধ, অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ এবং নানা ধরনের বৈরী পরিস্থিতির মুখোমুখি হয়েছে।” তবে এসবের মাঝেও ইরানিদের দেখানো সাহস ও সহনশীলতার প্রশংসা করে তিনি স্পষ্ট বার্তা দেন যে, বাহ্যিক কোনো হস্তক্ষেপ বা চাপ নয়, বরং জনগণের ইচ্ছাই হবে ইরানের ভবিষ্যতের মূল চালিকাশক্তি।