গুপ্তচরের অভিযোগে মোসাদের ২১ ভাড়াটে সৈন্য আটক করল ইরান

গুপ্তচরের অভিযোগে মোসাদের ২১ ভাড়াটে সৈন্য আটক করল ইরান
৬ আগস্ট ২০২৬

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে ২১ জনকে গ্রেপ্তারের দাবি করেছে দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সামরিক ও প্রতিরক্ষা খাতের সংবেদনশীল এবং গোপন তথ্য সংগ্রহ করে মোসাদের কাছে সরবরাহের অভিযোগ রয়েছে। এ অভিযোগের ভিত্তিতেই ধারাবাহিক গোয়েন্দা অভিযান পরিচালনা করা হয়।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, একই অভিযানে চারজন সশস্ত্র সন্দেহভাজন ব্যক্তিকেও আটক করেছে দেশটির গোয়েন্দা বাহিনী।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

কর্তৃপক্ষের দাবি, অভিযানের সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র, যুদ্ধাস্ত্রের গোলাবারুদ এবং শিকারে ব্যবহৃত গোলাবারুদ জব্দ করা হয়েছে।

তবে ইরানের এসব দাবির বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগগুলোর স্বাধীন বা নিরপেক্ষ যাচাইও সম্ভব হয়নি।