২৬১ সেনার মৃতদেহ ইউক্রেনে পাঠাল রাশিয়া

২৬১ সেনার মৃতদেহ ইউক্রেনে পাঠাল রাশিয়া
১৩ আগস্ট ২০২৬

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মরদেহ বিনিময়ের অংশ হিসেবে ইউক্রেনের কাছে ২৬১ জন নিহত সেনার মরদেহ হস্তান্তর করেছে মস্কো। এর বিপরীতে রাশিয়ার কাছে ২৪ জন নিহত সেনার মরদেহ ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে তাস জানায়, রুশ যুদ্ধ সংবাদদাতা আলেকজান্ডার কোটস মরদেহ বিনিময়ের বিষয়টি জানিয়েছেন। তাঁর দাবি, বিনিময়ের নতুন ধাপে ইউক্রেনের ২৬১ সেনার মরদেহ হস্তান্তর করা হয়েছে এবং রাশিয়ার ২৪ সেনার মরদেহ দেশে ফিরেছে।

এদিকে পৃথক এক প্রতিবেদনে তাস জানিয়েছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী ইউক্রেনের সামরিক বাহিনীর ব্যবহৃত নৌ ও বন্দর অবকাঠামোয় হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রুশ মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, রাতের হামলায় রেনি বন্দরে ইউক্রেনীয় নৌবাহিনীর একটি কমান্ড পোস্ট, ইজমাইল বন্দরে একটি ইউনিটের অস্থায়ী অবস্থান এবং সামরিক সরঞ্জাম খালাস ও সংরক্ষণে ব্যবহৃত বন্দর অবকাঠামো লক্ষ্য করা হয়।

তবে এসব হামলার বিষয়ে ইউক্রেনীয় কর্তৃপক্ষের তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে মরদেহ বিনিময়ের পাশাপাশি সামরিক স্থাপনায় হামলা অব্যাহত থাকায় সংঘাতের পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ রয়েছে।