ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ১২, আহত ৭৬

ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ১২, আহত ৭৬
২ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের চালানো হামলায় অন্তত ১২ জন নিহত ও ৭৬ জন আহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় ও রাষ্ট্র-সমর্থিত সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

হামলায় সবচেয়ে বেশি বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে হরমুজগান প্রদেশের সিরিক কাউন্টির উপকূলীয় কুহেস্তাক এলাকায়। সেখানে একটি বিয়ের অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটে।

ইরানি রেড ক্রিসেন্টের তথ্যের বরাত দিয়ে ফার্স নিউজ জানিয়েছে, কুহেস্তাকে হামলায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৮ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে বলে জানানো হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অন্যদিকে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের আহভাজ ও আগাজারি এলাকায় তিনটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। প্রাদেশিক কর্মকর্তাদের দাবি, এসব হামলায় সাতজন নিহত এবং আটজন আহত হয়েছেন।

ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বান্দার আব্বাস, কেশম, জাস্ক, চাবাহার ও কোনারাকের আশপাশের এলাকাতেও হামলা চালানো হয়েছে। তবে এসব হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

হামলার পর বিভিন্ন এলাকায় উদ্ধার ও তল্লাশি কার্যক্রম চলছে। ফলে হতাহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।