ইরানের মহাসড়কে জ্বালানি ট্যাংকারে বি’স্ফোরণ, নি’হত ১০

ইরানের মহাসড়কে জ্বালানি ট্যাংকারে বি’স্ফোরণ, নি’হত ১০
৬ সেপ্টেম্বর ২০২৬

ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর সানান্দাজে একটি জ্বালানি ট্যাংকার দুর্ঘটনার পর বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

সানান্দাজের গভর্নরের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, হামাদান-সানান্দাজ মহাসড়ক দিয়ে যাওয়ার সময় ব্রেকিং সিস্টেমে কারিগরি ত্রুটির কারণে ট্যাংকারটি দুর্ঘটনার কবলে পড়ে। পরে এতে আগুন ধরে যায় এবং একপর্যায়ে বিস্ফোরণ ঘটে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে আগুন ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আহত ছয়জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।