লেবাননে ইসরাইলি হামলায় ৩ বছরে ৯ হাজার নি’হত

লেবাননে ইসরাইলি হামলায় ৩ বছরে ৯ হাজার নি’হত
৬ সেপ্টেম্বর ২০২৬

লেবাননে ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৮ হাজার ৯২৫ জন নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরও ৩০ হাজার ৫৯৫ জন। দেশটির জনস্বাস্থ্যবিষয়ক মন্ত্রণালয়ের হিসাবে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত মার্চে সংঘাত তীব্র হওয়ার পর থেকেই নিহত হয়েছেন ৪ হাজার ৩৫৮ জন। একই সময়ে আহত হয়েছেন ১২ হাজার ৩৫৯ জন।

হতাহতদের ৯৪ শতাংশই লেবাননের নাগরিক। বাকিদের মধ্যে রয়েছেন সিরীয়, ফিলিস্তিনি ও অন্যান্য দেশের নাগরিক। নিহত ও আহত ব্যক্তিদের ৮৬ শতাংশ পুরুষ। আর প্রায় এক-চতুর্থাংশের বয়স ১৮ বছরের নিচে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ইসরাইলি হামলায় লেবাননের স্বাস্থ্যসেবা খাতও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। দেশটিতে অ্যাম্বুলেন্সকর্মীদের ওপর ১৮০টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় ১৩৫ জন স্বাস্থ্যকর্মী নিহত এবং আরও ৪১৬ জন আহত হয়েছেন।

হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০টি স্বাস্থ্যকেন্দ্র ও ১৮৪টি অ্যাম্বুলেন্স। এ ছাড়া ১৭টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে তিনটি হাসপাতালের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

জনস্বাস্থ্যবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলি সেনাবাহিনীর হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লেবাননের দক্ষিণাঞ্চল ও নাবতিয়েহ এলাকা। তবে দেশটির প্রায় সব প্রদেশেই হতাহতের ঘটনা ঘটেছে।

ইসরাইলের দাবি, তারা লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। তবে এসব হামলায় ব্যাপকভাবে বেসামরিক মানুষ হতাহত হচ্ছেন।

মার্চে ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর লেবাননেও ইসরাইলি হামলা আরও জোরদার হয়েছে।